ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন

  • প্রকাশের সময় : Mar 27, 2026 ইং
তালতলীতে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন ছবির ক্যাপশন: তালতলীতে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত রাখা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে বড় ভাই আনোয়ার প্যাদার বিরুদ্ধে মানববন্ধন করেছেন একই পরিবারের সদস্যরা ও এলাকাবাসী।

গত ২৫ মার্চ উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের দক্ষিণ গাব্বারিয়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল গনি প্যাদা, আব্দুস সবুর, তারা ভানু, আবুল প্যাদা, নসু খাঁ, মাসুম তালুকদার ও হাফেজ মো. ইলিয়াস তালুকদারসহ আরও অনেকে।

বক্তারা জানান, ২০১৬ সালে তাদের পিতা আব্দুল আজিজ প্যাদা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে ও দুই নাতনিসহ মোট ১১ জন ওয়ারিশ রেখে যান। পরিবারের সদস্যরা হলেন স্ত্রী রোকেয়া বেগম, পাঁচ ছেলে—আনোয়ার প্যাদা, আবুল প্যাদা, আলতাপ প্যাদা, কবির প্যাদা ও ছফুর প্যাদা; তিন মেয়ে—তাসলিমা বেগম, কাজল বেগম ও লাকি বেগম এবং দুই নাতনি রাবেয়া ও বুলবুলি।

তাদের দাবি, পিতা মৃত্যুকালে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া মৌজায় এস.এ খতিয়ান নং ৫১২/১৭৫/১৫৯ অনুযায়ী ১৮১ শতাংশ জমি রেখে যান। এছাড়া চার ভাই—আবুল প্যাদা, আলতাপ প্যাদা, কবির প্যাদা ও ছফুর প্যাদা যৌথভাবে আরও ৭৫ শতাংশ জমি ক্রয় করেন।

অভিযোগ করা হয়, বর্তমানে চার ভাইয়ের দখলে রয়েছে ১০৬ শতাংশ জমি, আর বাকি ১১৫ শতাংশ জমি বড় ভাই আনোয়ার প্যাদা জোরপূর্বক দখল করে রেখেছেন। তিনি বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে অন্য ভাই-বোনদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করছেন। এমনকি জমির ন্যায্য অংশ দাবি করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

এ সময় বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্ত করে দ্রুত সুষ্ঠু বিচার ও পৈতৃক সম্পত্তির ন্যায্য বণ্টনের দাবি জানান মানববন্ধনকারীরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন ৩টি কেন্দ্র অনুমোদন

বরগুনায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন ৩টি কেন্দ্র অনুমোদন

ad300