ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান

  • প্রকাশের সময় : Aug 18, 2026 ইং
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান ছবির ক্যাপশন: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান: national-fisheries-week-barguna-drawing-competition-closing-ceremony
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ -

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং রূপালি মাছের সুষম ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিরাপদ মৎস্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের বিভিন্ন পর্বের বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়: প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্যসম্পদের উৎপাদন ও সম্প্রসারণের পাশাপাশি নিরাপদ মৎস্য উৎপাদনকে উৎসাহিত করতে সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকদের ধন্যবাদ জানানো হয় প্রধান অতিথির পক্ষ থেকে। অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহের এ আয়োজনের মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং দেশের পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস

ad300