ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা হাজারো মানুষের

  • প্রকাশের সময় : Apr 3, 2026 ইং
পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা হাজারো মানুষের ছবির ক্যাপশন: পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু:
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় ৩৯টি ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। দীর্ঘ বছরেও সংস্কার না হওয়ায় এসব লোহার সেতু যেন এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে,

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণের পর থেকে অধিকাংশ সেতুর কোনো ধরনের সংস্কার করা হয়নি। ফলে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে লোহার অ্যাঙ্গেল, ভেঙে গেছে খুঁটি এবং অনেক স্থানে সেতুর কাঠামো দুর্বল হয়ে পড়েছে। যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ পথচারীরাও চরম ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

পাথরঘাটা সদর, কাঁঠালতলি, রায়হানপুর, চরদোয়ানী, কাকচিড়া, কালমেঘা ও নাচনাপাড়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই ঝুঁকিপূর্ণ সেতুগুলো অবস্থিত। বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়েই এসব সেতু ব্যবহার করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নির্মাণে অনিয়মের কারণেই অল্প সময়ের মধ্যেই সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতিতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

পরিসংখ্যান বলছে, গত তিন বছরে জেলায় অন্তত ১০টি সেতু ধসে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এরপরও সেতুগুলো সংস্কার বা পুনর্নির্মাণে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেন জানান, উপজেলায় প্রায় ৩৯টি ঝুঁকিপূর্ণ সেতু চিহ্নিত করা হয়েছে। এগুলোর তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং একটি প্রকল্পের মাধ্যমে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের মধ্যেই এসব সেতুর কাজ শুরু হবে।

সরজমিনে ঘুরে দেখা যায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাই জনদুর্ভোগ ও প্রাণহানি এড়াতে দ্রুত সেতুগুলো সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩০ জুন ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

৩০ জুন ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300