ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধ করাতকল উচ্ছেদের দাবি স্থানীয়দের

  • প্রকাশের সময় : May 4, 2026 ইং
বরগুনায় ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধ করাতকল উচ্ছেদের দাবি স্থানীয়দের ছবির ক্যাপশন: বরগুনায় ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধ করাতকল উচ্ছেদের দাবি স্থানীয়দের
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার উত্তর বাঁশবুনিয়া গ্রামে ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে একটি করাতকল (স’মিল) স্থাপনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই করাতকলটি পরিচালনার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. জামাল হোসেন নামে এক ব্যক্তি কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই বসতবাড়ি ঘেরা এলাকায় করাতকল স্থাপন করে কাঠ চেরাই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মিলটি বরগুনা-চালিততলী সড়কের পাশেই হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

অভিযোগ রয়েছে, করাতকলের সামনে ও আশপাশে গাছের গুঁড়ি ও কাঠের স্তুপ রাস্তার ওপর ফেলে রাখায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা।

এছাড়া কাঠ চেরাইয়ের সময় সৃষ্ট তীব্র শব্দদূষণ, বাতাসে ছড়িয়ে পড়া কাঠের গুঁড়া এবং বর্জ্য স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য পরিস্থিতি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা আলহাজ মো. গোলাম কিবরিয়া বলেন,
“এই করাতকলের কারণে আমরা চরম ভোগান্তিতে আছি। দিন-রাত শব্দে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, আর কাঠের গুঁড়ার কারণে শ্বাস নিতে কষ্ট হয়। এখন আবার রাস্তার ওপর গাছের স্তুপ থাকায় চলাচলও কঠিন হয়ে পড়েছে।”

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে কাঠ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বনজসম্পদও হুমকির মুখে পড়ছে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় যথাযথ অনুমোদন ছাড়া করাতকল স্থাপন নিষিদ্ধ হলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি।

তবে করাতকলের মালিক মো. জামাল হোসেন বলেন,
“আমি যখন শুরুতে মিল স্থাপনের কাজ শুরু করি, তখন যদি স্থানীয়রা বাধা দিত, তাহলে এখানে স্থাপন করতাম না। কাগজপত্রের প্রক্রিয়া চলমান রয়েছে, খুব শিগগিরই সব অনুমোদন পেয়ে যাবো।”

এ বিষয়ে বরগুনা বন বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে এলাকাবাসী দ্রুত তদন্তপূর্বক অবৈধ এই করাতকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অবিলম্বে উচ্ছেদের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশ, জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তার ওপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বিয়ের ১৮ দিন পর প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন! থান

বরগুনায় বিয়ের ১৮ দিন পর প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন! থান

ad300