ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি

  • প্রকাশের সময় : Sep 11, 2026 ইং
বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি ছবির ক্যাপশন: বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি
ad728


ঢাকা প্রতিনিধি: পিতা-মাতার অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সামাজিক ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি (এমপি)। তিনি বলেন, “পিতা-মাতা ভালো থাকুক—এটা কে না চায়??

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬)- ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। চীফ হুইপ বলেন, তৃতীয় অধিবেশনে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত আইনটি মূলত বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই প্রণীত। সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও জীবদ্দশায় পিতা-মাতার ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ রাখা হয়েছে। তিনি আরও বলেন, মানবাধিকার সুরক্ষা, অর্থনৈতিক শৃঙ্খলা, কৃষকদের সহায়তা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, পরিবার ও স্বাস্থ্য কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি। পররাষ্ট্রনীতি প্রসঙ্গে চীফ হুইপ বলেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে। একই সঙ্গে অর্থ পাচার রোধ ও দেশের আর্থিক নিরাপত্তা নিশ্চিতেও সরকার কাজ করছে।

সংসদীয় গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, সংসদে মতপার্থক্য ও বিতর্ক স্বাভাবিক হলেও তা পারস্পরিক শ্রদ্ধা, শালীনতা ও সংসদীয় রীতিনীতির মধ্যে থাকা উচিত। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫

আমতলীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫

ad300