আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার বহুল আলোচিত হলদিয়া হাট ব্রিজটি তৃতীয়বারের মতো পুনঃসংস্কার সম্পন্ন হয়েছে। সংস্কার কাজ শেষ হওয়ায় স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা কমেছে এবং স্বাভাবিক হয়েছে যাতায়াত। ২০২৪ সালের ২২ জুন ব্রিজটি ভেঙে একটি মাইক্রোবাস খালে পড়ে গেলে মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জন নিহত হন। এরপর স্থানীয়দের চলাচল সচল রাখতে প্রথমে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়। সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় কয়েক দফায় সংস্কার করা হয়। সর্বশেষ আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহম্মেদ খানের উদ্যোগে ব্রিজটির তৃতীয়বারের মতো পুনঃসংস্কার করা হয়েছে। এলাকাবাসীর দাবি, বারবার সংস্কারের পরিবর্তে এখানে একটি স্থায়ী ও টেকসই কাঠের ব্রিজ নির্মাণ করা হলে দীর্ঘমেয়াদে তাদের চলাচলের সমস্যা সমাধান হবে। মো. মকবুল আহম্মেদ খান বলেন, “এলাকাবাসীর সুবিধার কথা বিবেচনা করে ব্রিজটিতে কোনো টোল নেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও নেওয়া হবে না।”
আমতলীর হলদিয়া হাটের ব্রিজ তৃতীয়বারের মতো পুনঃসংস্কার: স্বস্তি এলাকাবাসীর
- প্রকাশের সময় : Sep 8, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার আমতলীতে হলদিয়া হাটের ব্রিজটি তৃতীয়বারের মতো পুনঃসংস্কার
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News