ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

সাগরে নৌযান না পাঠানোর নির্দেশ কোস্টগার্ডের

  • প্রকাশের সময় : Aug 12, 2026 ইং
সাগরে নৌযান না পাঠানোর নির্দেশ কোস্টগার্ডের ছবির ক্যাপশন: সাগরে নৌযান না পাঠানোর নির্দেশ কোস্টগার্ডের
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল ও বৈরী হয়ে ওঠায় সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সাগরে মাছ ধরার ট্রলার ও বাণিজ্যিক নৌযান না পাঠানোর নির্দেশ দিয়েছে পাথরঘাটা কোস্টগার্ড।

বুধবার (১২ আগস্ট) সকালে পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

কোস্টগার্ড জানায়, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত রয়েছে। বৈরী আবহাওয়ায় সাগরে দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়তে পারে। তাই পাথরঘাটাসহ উপকূলীয় এলাকার জেলে, ট্রলার ও নৌযান মালিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

পাথরঘাটা মৎস্য সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জেলেদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কোস্টগার্ডের নির্দেশনা অনুযায়ী ট্রলার মালিকদের সাগরে না যাওয়ার জন্য জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় প্রতারক চক্রের হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্

পাথরঘাটায় প্রতারক চক্রের হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্

ad300