ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে পহেলা বৈশাখ উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ সংস্কৃতির মেলা

  • প্রকাশের সময় : Apr 14, 2026 ইং
আমতলীতে পহেলা বৈশাখ উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ সংস্কৃতির মেলা ছবির ক্যাপশন: আমতলীতে পহেলা বৈশাখ উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ সংস্কৃতির মেলা
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনার আমতলীতে পালিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রংবেরঙের সাজ-পোশাকে অংশগ্রহণকারীরা বৈশাখী উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল লোকজ বাংলার সংস্কৃতি প্রদর্শনী, পান্তা-ভাত পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. আজিজ মিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. জালাল খান, এনএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, আমতলী মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদ খোকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বৈশাখী সাজের স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।

উৎসবমুখর এ আয়োজনের মাধ্যমে আমতলীতে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজ এলাকা পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ নূরুল ইসল

নিজ এলাকা পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ নূরুল ইসল

ad300