ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন ৩টি কেন্দ্র অনুমোদন

  • প্রকাশের সময় : Jun 2, 2026 ইং
বরগুনায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন ৩টি কেন্দ্র অনুমোদন ছবির ক্যাপশন: বরগুনায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন ৩টি কেন্দ্র অনুমোদন
ad728
আতিকুর রহমান ইশতি, বরগুনা প্রতিনিধি: শিক্ষার্থীদের যাতায়াত ও আসন সংকট কমাতে বরিশাল শিক্ষা বোর্ড বরগুনার তিনটিসহ মোট ১৩টি নতুন এইচএসসি পরীক্ষা কেন্দ্রের অনুমোদন দিয়েছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমানো এবং আসন সংকট নিরসনের লক্ষ্যে নতুন ১৩টি পরীক্ষা কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বরগুনা জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে।

নতুন অনুমোদন পাওয়া বরগুনার কেন্দ্রগুলো হলো বেতাগী উপজেলার বিবিচিনি নিয়ামতি স্কুল অ্যান্ড কলেজ, বামনা উপজেলার হলতা-ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজ এবং তালতলী উপজেলার উম্মুল কুরা কলেজ। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভোগান্তি এবং মানসিক চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই কেন্দ্রগুলো মূল ভেন্যু হিসেবে কাজ করবে। একইসঙ্গে সরকারি বিধি-নিষেধ ও বোর্ডের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট কেন্দ্র প্রধানদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নয়নের খেসারত না অবহেলা! ড্রেন না থাকায় বৃষ্টিতেই থমকে যায়

উন্নয়নের খেসারত না অবহেলা! ড্রেন না থাকায় বৃষ্টিতেই থমকে যায়

ad300