‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঘূর্ণিঝড় অর্ণব: পায়রাসহ চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বরগুনায় ২২ পিস ইয়াবাসহ মো. খোকন হাওলাদার নামের এক ব্যক্তি গ্রেপ্তার বরগুনায় চার কেজি গাঁজাসহ হিরু হাওলাদার নামের এক যুবক গ্রেপ্তার বরগুনাসহ ছয় জেলায় সার ডিলার নিয়োগের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশনা বরগুনার নলটোনা ইউনিয়নকে ঘিরে সফিকুজ্জামান মাহফুজের মতবিনিময় সভা বিশাল জনসভায় রূপ নিল বরগুনায় ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার বরগুনায় দোকানে নকল ডিম বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের বরগুনায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর মো. ইয়াকুব হোসাইন, পুরস্কৃত আরও ৬ পুলিশ কর্মকর্তা অপরাধ দমন ও মাদক উদ্ধারে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ বরগুনার পুলিশ সুপারের ঢাকায় কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বরগুনার পাথরঘাটার হাজতির মৃত্যু বেতাগীতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিধবা কাজল বেগম বরগুনায় নিহত মোটরসাইকেল চালক নজরুলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান আমতলীতে মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত তালতলীতে মুরগির খামার থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার: আটক ১ জলবায়ু পরিবর্তনে করুণা নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বরগুনায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

জলবায়ু পরিবর্তনে করুণা নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

  • প্রকাশের সময় : Oct 26, 2026 ইং
জলবায়ু পরিবর্তনে করুণা নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ ছবির ক্যাপশন: জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় কোনো অনুদান বা করুণা নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের প্রাপ্য বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বরগুনা ও উপকূলীয় অঞ্চলের সংকট তুলে ধরে তিনি এ কথা বলেন।
ad728

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, “জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের কোনো করুণা বা অনুদানের প্রয়োজন নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের প্রাপ্য বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে।”

গত সোমবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘আজকের প্রজন্ম ফোরাম’ (এপিএফ) আয়োজিত এবং ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’ এর সহযোগিতায় ‘বাংলাদেশ অ্যাট কপ-৩১: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীফ হুইপ বলেন, “বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.৪৭ শতাংশ হওয়া সত্ত্বেও প্রায় ২০ কোটি মানুষের এই দেশটি আজ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। উপকূলীয় অঞ্চল, বিশেষ করে বরগুনা ও খুলনায়, নদীর পানিতে লবণাক্ততা বাড়ায় সুপেয় পানির তীব্র সংকট তৈরি হচ্ছে। এতে মৎস্য ও কৃষিসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর বন্যায় সাধারণ মানুষের ঘরবাড়ি, ধান, গবাদিপশু ও ভিটেমাটি পানিতে ভেসে যাচ্ছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ কখনো বিশ্বে সংঘাত ছড়ায়নি বা অস্ত্র তৈরি করেনি। অথচ উন্নত দেশগুলোর ঐতিহাসিক কার্বন নিঃসরণের মাশুল গুনতে হচ্ছে আমাদের সাধারণ জনগণকে। জলবায়ু তহবিলের অর্থ পাওয়ার ক্ষেত্রে কোনো অহেতুক জটিলতা থাকা উচিত নয়। বরং অর্থের যথাযথ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করে সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছানো জরুরি।” আসন্ন কপ৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার ও তরুণদের ঐক্যবদ্ধ দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে চীফ হুইপ বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুসান ভাইজ, ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নেসহ আয়োজক সংগঠনের প্রতিনিধি, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে অস্তিত্ব সংকটে ৭১ খাল: সেচ সংকটে বিপাকে কৃষকেরা

তালতলীতে অস্তিত্ব সংকটে ৭১ খাল: সেচ সংকটে বিপাকে কৃষকেরা

ad300