‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

পাথরঘাটায় দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে বরগুনার ডিসি: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : Jul 5, 2026 ইং
পাথরঘাটায় দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে বরগুনার ডিসি: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: পাথরঘাটায় দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে বরগুনার ডিসি: শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। গত রবিবার (৫ জুলাই ২০২৬) তিনি ৭ নম্বর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাচনাপাড়া মানিকখালী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম, পরীক্ষা পরিচালনা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

প্রথমে জেলা প্রশাসক ৭ নম্বর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং কর্মচারীরা। পরিদর্শনের অংশ হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে স্কুলব্যাগ বিতরণ করেন। নতুন স্কুলব্যাগ পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে পড়াশোনা করার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

একই দিনে তিনি নাচনাপাড়া মানিকখালী মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের সকল শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা চলমান ছিল। জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষাকক্ষ ঘুরে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশের খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীরা যেন কোনো ধরনের অসুবিধা ছাড়াই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসকের এ পরিদর্শনকে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার গুণগত পরিবেশ নিশ্চিতকরণ এবং সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬

ad300