মো. কামরুজ্জামান, বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. হৃদয়কে (২৫) গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হৃদয় বামনা উপজেলার কালিকাবাড়ী গ্রামের মো. ছগীর হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বামনা থানার মামলা নং-০৫, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক)/৪১ ধারায় করা মামলায় হৃদয় এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন। পুলিশের দাবি, গ্রেফতার হৃদয় ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি কথিত মাদক ব্যবসায়ী সালমার বড় ছেলে বলেও পুলিশ সূত্রে উল্লেখ করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দৈনিক শেষকথা Seshkatha News