ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে ঢাকাগামী বাসে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন:

  • প্রকাশের সময় : Apr 24, 2026 ইং
আমতলীতে ঢাকাগামী বাসে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন: ছবির ক্যাপশন: আমতলীতে ঢাকাগামী বাসে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন:
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ঢাকাগামী মিজান পরিবহন বাসে ডাকাতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাসটির সুপারভাইজার মো. মনির গাজী। গত বুধবার পৌর শহরের বটতলা ঢাকা বাসস্ট্যান্ডে মিজান পরিবহন কাউন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িত বাপ্পি প্যাদা, সিয়াম প্যাদাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

লিখিত বক্তব্যে মনির গাজী বলেন, তিনি আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ঢাকা-তালতলী রুটে মিজান পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন।

তিনি জানান, গত শনিবার তালতলী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে মধ্য আড়পাঙ্গাশিয়া হয়ে আমতলীর বশির খার ব্রিকফিল্ড এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত একটি পিকআপ ভ্যান দিয়ে বাসটির পথরোধ করে।

মনির গাজীর অভিযোগ, দুর্বৃত্তরা বাসে উঠতে চাইলে তিনি বাধা দেন। একপর্যায়ে তারা বাসের কাচ ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে যাত্রীদের জিম্মি করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের চেষ্টা চালায়।

তিনি আরও বলেন, “আমি বাধা দিলে আমাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয় এবং বাসে তাণ্ডব চালানো হয়। পরে যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।”

ঘটনার পর বাসের চালক ও হেল্পার তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চারদিন চিকিৎসা শেষে বুধবার আমতলীতে ফিরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আদালতের নির্দেশে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ!

আদালতের নির্দেশে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ!

ad300