বরগুনা প্রতিনিধি: সেপ্টেম্বর ২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে বরগুনার আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত টানা তৃতীয়বার জেলার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। এছাড়া এসআই মোঃ শওকত হোসেন, এসআই তানজিল আলম, এএসআই হারাধন চন্দ্র বাইন, এএসআই মোঃ জসিম উদ্দিন ও এএসআই মোঃ মাইনুল ইসলাম নিজ নিজ দায়িত্বে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। এ অর্জনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সহকর্মী, উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি ইয়াকুব হোসাইন। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনসেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর মো. ইয়াকুব হোসাইন, পুরস্কৃত আরও ৬ পুলিশ কর্মকর্তা
- প্রকাশের সময় : Oct 26, 2026 ইং
ছবির ক্যাপশন: দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন, আমতলী থানার আরও ৬ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News