ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিষেক ও অভিভাবক সমাবেশ

  • প্রকাশের সময় : Aug 2, 2026 ইং
বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিষেক ও অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন: বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিষেক ও অভিভাবক সমাবেশ
ad728
বামনা প্রতিনিধি: বরগুনার বামনা সদরের ঐতিহ্যবাহী আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে: গত (২ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন শরীফের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, মহান জাতীয় সংসদের চিফ হুইপের এপিএস মো. তৌহিদুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা মো. আব্দুল মালেক সিকদার, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি, বীর মুক্তিযোদ্ধা মো. মতিন আল হোসাইন সেলিম সর্দারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক বৃন্দ এবং বরগুনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, যুগান্তরের বরগুনা জেলার প্রতিনিধি তরিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। উক্ত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন, নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কেবল পরিচালনা পর্ষদ বা শিক্ষকদের একার পক্ষে সম্ভব নয়; শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আধুনিক, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে বিদ্যালয়, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান সুমন এবং উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন মুন্না। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শন

বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শন

ad300