ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরগুনায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

  • প্রকাশের সময় : Jul 4, 2026 ইং
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরগুনায় ১১ দলীয় জোটের বিক্ষোভ ছবির ক্যাপশন: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরগুনায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা | জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।

গত শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বরগুনা শহরের মিজান টাওয়ারের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা এবং ১১ দলীয় ঐক্য জোট ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এ.কে.এম. ফখরুদ্দীন খান রাযী। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা আমির, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।

বক্তারা বলেন, ‘জুলাই সনদ’ ও গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার যথাযথ বাস্তবায়নে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময় সংঘটিত গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান হয়নি। পাশাপাশি দেশে হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা অব্যাহত থাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করবে বলেও তারা হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনা জেলা সরকারি গণগ্রন্থাগার: ১৯৮২ থেকে জ্ঞানচর্চার কেন্দ

বরগুনা জেলা সরকারি গণগ্রন্থাগার: ১৯৮২ থেকে জ্ঞানচর্চার কেন্দ

ad300