ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ:

  • প্রকাশের সময় : Jun 24, 2026 ইং
বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ: ছবির ক্যাপশন: বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ:
ad728
আতিকুর রহমান ইশতি: বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. ইউসুফ আলী মৃধা, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এ.বি.এম. আব্দুল বারেক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. ইউসুফ আলীসহ জেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ২৯ জন অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে মোট ২ লাখ ৩৬ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসনের মানবিক সহায়তার অংশ হিসেবে অসচ্ছল চারজন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের অসামান্য আত্মত্যাগ ও অবদানের কারণেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তিনি অসুস্থ ও শয্যাশায়ী মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করাকে সকলের নৈতিক দায়িত্ব উল্লেখ করে বলেন, তাঁদের কল্যাণে জেলা প্রশাসন সবসময় আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আর্থিক অনুদানের চেক ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন

ad300