ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

দীর্ঘদিনেও শেষ হয়নি তালতলীতে সড়কের কাজ: বিক্ষোভ করেন রিকশা চালকরা!

  • প্রকাশের সময় : Jul 14, 2026 ইং
দীর্ঘদিনেও শেষ হয়নি তালতলীতে সড়কের কাজ: বিক্ষোভ করেন রিকশা চালকরা! ছবির ক্যাপশন: দীর্ঘদিনেও শেষ হয়নি তালতলীতে বগীর হাট সড়কের কাজ: বিক্ষোভ করেন রিকশা চালকরা!
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে বাঁধঘাট থেকে বগীর হাট পর্যন্ত ৯ দশমিক ৭ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ ও সংস্কারকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘ সময় ধরে সড়ক খুঁড়ে ফেলে রাখায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং ব্যাহত হচ্ছে যান চলাচল। এ অবস্থার প্রতিবাদে ও দ্রুত সড়ক নির্মাণের দাবিতে উপজেলা এলজিইডি কার্যালয়ে বিক্ষোভ করেছেন শতাধিক অটোরিকশা চালক।

গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে তালতলী উপজেলা এলজিইডি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন চালকরা। তারা অবিলম্বে সড়কটির নির্মাণকাজ শেষ করে নিরাপদে যান চলাচলের ব্যবস্থা করার দাবি জানান। এর আগে একই দিনে মঙ্গলবার সকালে একই সড়কের একটি বড় গর্তে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন এক ব্যক্তি। এতে তার একটি হাত ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাঁধঘাট–বগীর হাট সড়কটি তালতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের জেলা সদর বরগুনায় যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। প্রতিদিন রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। সড়কের পাশে একটি কলেজ, একাধিক মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী এ পথ দিয়ে যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে নির্মাণকাজ অসমাপ্ত থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে। অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে ছোটবগী থেকে তালতলী বাঁধঘাট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও সংস্কারের জন্য ১৪ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ১০৫ টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন ২০২৪ সালের ২৫ মার্চ কাজ শুরু করে। ২০২৫ সালের ২৭ জানুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়নি। পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও এখনও কাজ শেষ হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক অটোরিকশা চালক বলেন, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ খুঁড়ে ফেলে রাখায় বৃষ্টির পানিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করতে হচ্ছে। দ্রুত কাজ শেষ না হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা জাকারিয়া বলেন, বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। বৃষ্টির পানিতে গর্তগুলো ঢেকে যাওয়ায় চালকদের পক্ষে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা সম্ভব হয় না। এতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

অটোরিকশা চালক সুমন বলেন, ধীরগতির নির্মাণকাজের কারণে বাঁধঘাট–বগীর হাট সড়কটি এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। দ্রুত কাজ শেষ না হলে চালকরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ বিষয়ে তালতলী উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন বলেন, “বৃষ্টির কারণে কাজের গতি কিছুটা ব্যাহত হয়েছে। তবে বৃষ্টি কমলেই সড়কের খানাখন্দগুলো সাময়িকভাবে মেরামত করা হবে। পাশাপাশি দ্রুত প্রকল্পের কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম: গণপিটুনিতে নিহত কুখ্যাত সন্

বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম: গণপিটুনিতে নিহত কুখ্যাত সন্

ad300