আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৩৮ একর সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অসংখ্য পাকা ভবন ও বসতবাড়ি। দীর্ঘদিন ধরে এসব জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের জমির বিভিন্ন অংশে টিনের ঘরের পাশাপাশি নির্মাণ করা হয়েছে পাকা ভবন ও বসতবাড়ি। অনেকেই বৈধ বন্দোবস্ত বা ডিসিআর ছাড়াই এসব জমি দখল করে বসবাস করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাবেই অবৈধ স্থাপনা দিন দিন বাড়ছে। সুশীল সমাজের প্রতিনিধিরা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার ও যথাযথ ব্যবহারের দাবি জানিয়েছেন। তাদের দাবি, বরগুনার অন্যান্য উপজেলাতেও পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ স্থাপনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান বলেন, অবৈধভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত দখল উচ্ছেদ ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৩৮ একর জমি দখলে রয়েছে!
- প্রকাশের সময় : Aug 21, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৩৮ একর জমি দখলে রয়েছে!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News