বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় জেলার কৃষি খাতের উন্নয়ন, প্রান্তিক ও প্রকৃত কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ প্রদান এবং ঋণ আদায়ের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষক ও কৃষি উদ্যোক্তারা যাতে কোনো হয়রানি বা মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই দ্রুত ঋণ সুবিধা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক ও দপ্তরগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ ও নিয়মিত আদায়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ব্যবস্থাপকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News