বরিশাল প্রতিনিধি: বঙ্গোপসাগরের গভীর সমুদ্রাঞ্চল ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ ঘিরে সামুদ্রিক প্রাণীর অস্বাভাবিক মৃত্যু নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কুয়াকাটা সৈকতে একাধিক ডলফিনের মৃতদেহ ভেসে আসার পর এবার বরগুনার পাথরঘাটা সৈকতে প্রায় ৩০ কেজি ওজনের একটি মৃত তিমি পাওয়া গেছে। উদ্ধারস্থল থেকে সোয়াচ অব নো গ্রাউন্ডের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার হওয়ায় ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রেই প্রাণীটির মৃত্যু হয়ে থাকতে পারে এবং জোয়ারের স্রোতে সেটি তীরে ভেসে আসে। সামুদ্রিক বিশেষজ্ঞদের মতে, তিমি ও ডলফিনের মৃত্যুর পেছনে খাদ্যসংকট, প্লাস্টিক বর্জ্য, পানি দূষণ, পানির নিচের শব্দদূষণ ও জাহাজের ধাক্কাসহ বিভিন্ন কারণ থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মৃত প্রাণীর ময়নাতদন্ত, টিস্যু পরীক্ষা ও সমুদ্রের পানি-বর্জ্যের বৈজ্ঞানিক বিশ্লেষণ জরুরি। জলবায়ু পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং উপকূলীয় বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে বঙ্গোপসাগরের সামুদ্রিক বাস্তুতন্ত্র ক্রমেই চাপের মুখে পড়ছে। তাই তিমি-ডলফিনের মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে দ্রুত বৈজ্ঞানিক অনুসন্ধান ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের মাধ্যমে কারণ চিহ্নিত করা প্রয়োজন। পাশাপাশি সোয়াচ অব নো গ্রাউন্ডসহ বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক আবাসস্থল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে।
বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য:
- প্রকাশের সময় : Sep 14, 2026 ইং
ছবির ক্যাপশন: বঙ্গোপসাগরের গভীর সমুদ্রাঞ্চল থেকে ভেসে এসে পাথরঘাটা ও কুয়াকাটা সৈকতে সামুদ্রিক তিমি ও ডলফিনের মৃত্যুতে বাড়ছে উদ্বেগ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News