বরগুনা প্রতিনিধি: বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি জেলার স্বাস্থ্যসেবা ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপি। সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলার চলমান সব উন্নয়নমূলক কাজ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদের প্রশাসক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা
- প্রকাশের সময় : Aug 31, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News