বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা শহরের কাঠপট্টি এলাকায় আল্লাহ মালিক হসপিটাল লিমিটেড থেকে মোবাইল ফোন ও নগদ টাকা চুরির অভিযোগে মো. ফয়সাল (২২) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতালটিতে চুরির সময় স্থানীয়রা ফয়সালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তিনি একটি আইটেল বাটন মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা চুরির কথা স্বীকার করেন। পরে তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়। ফয়সাল বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার মো. ফিরোজের ছেলে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত ৬ মাসের কারাদণ্ড দেন।
বরগুনায় 'আল্লাহ মালিক' হাসপাতাল থেকে চুরির অভিযোগে এক যুবক আটক
- প্রকাশের সময় : Sep 5, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় 'আল্লাহ মালিক' হাসপাতাল থেকে চুরির অভিযোগে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News