বামনা (কামরুজ্জামান) প্রতিনিধি: বরগুনার বামনায় ডাকাতিসহ ১৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সজিব খানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খুচনিচোরা বাজার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বামনা থানার এএসআই মো. হাসান, এএসআই মো. তাজুল ও এএসআই মো. আমির হোসেন অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন। গ্রেফতার সজিব খান উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর ভাইজোড়া গ্রামের ইয়াকুব আলী খানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ ১৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বামনায় ডাকাতিসহ ১৮ মামলার আসামি সজীব গ্রেফতার!
- প্রকাশের সময় : Oct 13, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার বামনায় ডাকাতিসহ ১৮টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সজিব খানকে খুচনিচোরা বাজার থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News