‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

আমতলীতে ১০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার!

  • প্রকাশের সময় : Apr 6, 2026 ইং
আমতলীতে ১০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! ছবির ক্যাপশন: আমতলীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার!
ad728

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল বাছিত (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাত ১২টা ১৫ মিনিটে আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকার ত্রিমুখী রাস্তার গলাচিপা গামী সড়কের মোড়ে বটগাছ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তরিকুল বাছিতকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃত তরিকুল বাছিত ঝালকাঠি জেলার গলাচিপা থানার ৩নং গলাচিপা ইউনিয়নের কালিকাপুর নুরিয়া মাদ্রাসা এলাকার আবু জাফর হাওলাদারের ছেলে।

এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় আমতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে ৭ লাখ ৪৭ হাজার ট

বরগুনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে ৭ লাখ ৪৭ হাজার ট

ad300