জানা গেছে, সেই সাংবাদিকের জন্মগতভাবে একটি হাত অচল। তার ডান হাতের দুটি আঙুল নেই এবং হাতটি স্বাভাবিকের তুলনায় ছোট। হেন'স্তার শি'কার ওই সাংবাদিকের নাম রবিউল হোসেন রাজু। তিনি দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত।
রাজুর সহকর্মী ও সমকাল পত্রিকার নিউজ এডিটর রফিকুল রঞ্জু ফেসবুকে লেখেন,“আমার সহকর্মী রাজুর বি'রুদ্ধে একটি স্পর্শ'কাতর ও অনাকা'ঙ্ক্ষিত অভি'যোগ আনা হয়েছে। রাজুকে আমি ব্যক্তিগতভাবে এবং দীর্ঘ সময় ধরে খুব কাছ থেকে চিনি। সে অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং পেশাদার একজন মানুষ। যারা রাজুর শারীরিক অবস্থা সম্পর্কে জানেন না, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে তার একটি হাত প্রায় সম্পূর্ণরূপে অচল।
দৈনিক শেষকথা Seshkatha News