বরিশাল প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এর পরপরই আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা চলবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং ছোট ইলিশ বা জাটকা সংরক্ষণের লক্ষ্যে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে জাটকা ধরা, বিক্রি, পরিবহন ও মজুত থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি জেলেদের সচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি।
#জাটকা_সংরক্ষণ #ইলিশ #বরগুনা #মৎস্য_সম্পদ
দৈনিক শেষকথা Seshkatha News