‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক

  • প্রকাশের সময় : Nov 9, 2026 ইং
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক ছবির ক্যাপশন: পাথরঘাটায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
ad728

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (০৯ নভেম্বর ২০২৬) পাথরঘাটা উপজেলার মাছেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের গুরুত্ব এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর ক্ষতিকর প্রভাব, গুজব প্রতিরোধে করণীয় এবং ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবার ও সমাজের প্রত্যেককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিশু-কিশোরীদের সুরক্ষা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং গুজবমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে জনসম্পৃক্ততা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বেতাগীতে জমি বিরোধে পঞ্চম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

বেতাগীতে জমি বিরোধে পঞ্চম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

ad300