ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ-

  • প্রকাশের সময় : Jun 23, 2026 ইং
বরগুনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ- ছবির ক্যাপশন: বরগুনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ-
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত অর্থের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, জাতিসত্তা ও সম্প্রদায়ের ব্যক্তি এবং শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার লক্ষ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার ১৪টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়, উক্ত অনুষ্ঠানে বিশেষভাবে প্রশংসিত হন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের মানবিক উদ্যোগ। সরকারি অনুদানের পাশাপাশি তিনি নিজস্ব তহবিল থেকে উপকারভোগীদের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করেন তিনি। তার এই উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছে এবং জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউসুফ আলী। এসময় উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক, রিপোটার্স ক্লাব বরগুনার সভাপতি তরিকুল ইসলাম, লোক-বেতার বরগুনার পরিচালক মনির হোসেন কামাল, বরগুনা সরকারি কলেজের অধ্যাপক আহসান হাবিবসহ জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজন।

বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় খাল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি পরিদর্শন

বরগুনায় খাল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি পরিদর্শন

ad300