ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বামনায় অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ!

  • প্রকাশের সময় : Aug 20, 2026 ইং
বামনায় অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ! ছবির ক্যাপশন: বামনায় অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ!
ad728
বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, গভর্নিং বডির বর্তমান ও সাবেক সভাপতি এবং এক শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও নানা আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ দুদকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উপাধ্যক্ষ নিয়োগে ১৫ লাখ টাকা ও আড়াই শতাংশ জমি গ্রহণ, আয়া নিয়োগে প্রায় ৫ লাখ টাকা এবং নিরাপত্তাকর্মী নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি, মাদ্রাসার বাগানের গাছ বিক্রির অর্থসহ বিভিন্ন খাতের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। অভিযোগকারী মাসুম বিল্লাহ বলেন, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও শিক্ষার পরিবেশ রক্ষায় এসব অনিয়মের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর। তিনি বলেন, নিয়োগে কোনো ঘুষ বাণিজ্য হয়নি এবং নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সভাপতি মো. আ. জলিল আকন্দ বলেন, অভিযোগে উল্লেখিত নিয়োগের সময় তিনি দায়িত্বে ছিলেন না এবং তাঁর সময়ে কোনো নিয়োগ হয়নি। অর্থ আত্মসাতের বিষয়েও তিনি অবগত নন। সাবেক সভাপতি আবু সালেহ নান্টুও তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে প্রমাণ থাকলে তা উপস্থাপনের আহ্বান জানান। এলাকাবাসী ও সচেতন মহল অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৫ আগস্ট ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

২৫ আগস্ট ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা

ad300