ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

তালতলীতে সার সংকটের মধ্যেও কৃষকদের মাঝে সরকারি সার বিতরণ

  • প্রকাশের সময় : Mar 13, 2026 ইং
তালতলীতে সার সংকটের মধ্যেও কৃষকদের মাঝে সরকারি সার বিতরণ ছবির ক্যাপশন:
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় চলমান সার সংকটের মধ্যেও কৃষকদের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত সার বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের উপস্থিতিতে উপজেলার বড়বগী ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স আসিফ ট্রেডার্স–এর গুদাম থেকে প্রায় ২০০ জন কৃষকের মাঝে সার বিতরণ করা হয়।

গত শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসের সামনে অবস্থিত মেসার্স আসিফ ট্রেডার্সের গুদামে এ সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ কার্যক্রমে কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে সরাসরি কৃষকদের হাতে সার তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়বগী ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স আসিফ ট্রেডার্সের নামে সরকারিভাবে ২০০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়। পরে ওই সার ডিলারের গুদামে পৌঁছালে উপজেলা কৃষি বিভাগের তদারকিতে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী ইউনিয়নের প্রায় ২০০ জন কৃষকের মাঝে তা বিতরণ করেন।

সার বিতরণের সময় স্থানীয় কৃষকদের সন্তোষজনক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক কৃষকই নির্ধারিত তালিকা অনুযায়ী লাইনে দাঁড়িয়ে তাদের বরাদ্দকৃত সার সংগ্রহ করেন। এতে দীর্ঘদিনের উদ্বেগ কিছুটা হলেও কমেছে বলে জানান তারা।

চলতি মৌসুমে উপজেলায় সারের ঘাটতির অভিযোগ ওঠায় কৃষকদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। সময়মতো সার না পেলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। তবে কৃষি বিভাগের উপস্থিতিতে সার বিতরণ হওয়ায় কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

সার পাওয়া কৃষক আইয়ুব আলী বলেন, “বর্তমান সময়ে জমিতে সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। কয়েকদিন ধরে সার সংকটের খবর শুনে আমরা চিন্তায় ছিলাম। এখন সার পেয়ে জমিতে ব্যবহার করতে পারবো। এতে চাষাবাদ চালিয়ে যেতে সুবিধা হবে।”

বিসিআইসি ডিলার মেসার্স আসিফ ট্রেডার্সের মালিক খলিলুর রহমান বলেন, “সরকারি বরাদ্দ অনুযায়ী আমাদের নামে ২০০ বস্তা সার এসেছে। কৃষি বিভাগের উপস্থিতিতে তালিকা অনুযায়ী কৃষকদের মাঝেই আমরা সার বিতরণ করেছি।”

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল আলম বলেন, “ওই ডিলারের নামে ২০০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত সার গুদামে আসার পর আমরা উপস্থিত থেকে ২০০ কৃষকের আইডি কার্ড সংরক্ষণ করে তাদের মাঝেই সার বিতরণ করেছি। এখানে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের বিষয় পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে কৃষি বিভাগ নিয়মিত তদারকি করছেন এবং কোথাও যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে,

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় অবৈধভাবে চলছে রেণু পোনা আহরণ, হুমকিতে নদীর জীববৈচিত্

বরগুনায় অবৈধভাবে চলছে রেণু পোনা আহরণ, হুমকিতে নদীর জীববৈচিত্

ad300