-মাথা গোঁজার ঠাঁই পেতে আকুল আবেদন-
বিশেষ প্রতিবেদক, বরগুনা: বরগুনার ঢলুয়া-ফুলতলা এলাকার খাকদোন নদীতে খেয়া পারাপার করে বৃদ্ধা মাকে নিয়ে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন অদম্য নারী মাঝি লিলি আক্তার। কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করলেও সম্প্রতি ভয়াবহ এক অগ্নিকাণ্ডে তাঁর সব শেষ হয়ে গেছে। গত বৃহস্পতিবার এক আকস্মিক অগ্নিকাণ্ডে লিলি আক্তারের বসতঘরটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের এই ঘটনায় তাঁর ঘরের সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়েছে। বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এই সহায়সম্বলহীন নারী ও তাঁর পরিবার। মাথা গোঁজার মতো সামান্যতম কোনো ঠাঁই এখন আর তাঁদের নেই। একটু সহযোগিতা বদলে দিতে পারে অসহায় লিলি মাঝির জীবন। নতুন করে একটি ঘর নির্মাণ করে মাথা গোঁজার ব্যবস্থা করার জন্য বিত্তবান, সমাজসেবক ও মানবিক ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি ও তাঁর পরিবার।
সহযোগিতার ঠিকানা:
নাম: লিলি আক্তার (নারী মাঝি)
স্থান: ঢলুয়া-ফুলতলা, বরগুনা
যোগাযোগ / বিকাশ নম্বর: 01775487099
আসুন, মানবতার পাশে দাঁড়িয়ে এই অসহায় নারী ও তাঁর মায়ের মাথার ওপর নতুন বাসস্থান গড়ে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দেই।
দৈনিক শেষকথা Seshkatha News