ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপি শ্রদ্ধাঞ্জলির ও দোয়া অনুষ্ঠান

  • প্রকাশের সময় : Aug 15, 2026 ইং
বরগুনায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপি শ্রদ্ধাঞ্জলির ও দোয়া অনুষ্ঠান ছবির ক্যাপশন: বরগুনায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপি ও শ্রমিক দলের শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠান #দৈনিক_শেষকথা #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna_News
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: সাবেক বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরগুনায় জেলা বিএনপি এবং জেলা-উপজেলা-পৌর শ্রমিক দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে গভীর শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি ‘আপসহীন’ নেত্রীর উপাধি পান। ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া মা, মাটি ও মানুষের রাজনৈতিক দল হিসেবে খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বেগম খালেদা জিয়ার হাত ধরে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শেকড়ে পৌঁছে। ইতিহাসের বাঁকে বাঁকে নানা রাষ্ট্রীয় নিপীড়ন ও সংকটের মুখে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বে ফিনিক্স পাখির মতো ফের ঘুরে দাঁড়িয়ে দলটিতার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা বার বার প্রমাণিত হয়েছে।

গত শনিবার (১৫ আগস্ট ২০২৬) সন্ধ্যা থেকে বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক, ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. সফিকুজ্জামান মাহফুজ, যুবদলের সভাপতি সেক্রেটারিসহ বিএনপি নেতা জাফর এবং এ্যাডভোকেট ওয়াসি মতিন।

এ সময় বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির উদ্দিন মোল্লা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক, বরগুনা সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতিকুর রহমান জুলহাস, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খোকন, ভারপ্রাপ্ত সভাপতি বরগুনা জেলা ছাত্রদল সানাউল্লাহ সানি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব, রেশাদ বাপ্পি ও আমিনুল ইসলাম নাবিল, যুবদল নেতা রাহাত, বরগুনা সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কমল বিশ্বাস বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর ভূমিকা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সন্ধ্যার পর থেকে নানা আয়োজনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমকে অপসারণসহ ৩ দফা দাবিতে ম

বরগুনা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমকে অপসারণসহ ৩ দফা দাবিতে ম

ad300