ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ছবি ভাইরাল করার হুমকি: আত্মহত্যা করল এসএসসি পরীক্ষার্থী!

  • প্রকাশের সময় : Apr 7, 2026 ইং
বরগুনায় ছবি ভাইরাল করার হুমকি: আত্মহত্যা করল এসএসসি পরীক্ষার্থী! ছবির ক্যাপশন: বরগুনায় ছবি ভাইরাল করার হুমকি: আত্মহত্যা করল এসএসসি পরীক্ষার্থী!
ad728

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে ছবি তুলে ভাইরাল করার হুমকির অভিযোগে শারমিন আক্তার (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সেকান্দারখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং ওই গ্রামের আব্দুস সালাম হাওলাদারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের সাইদুল হাওলাদারের ছেলে ও পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আরাফাত শারমিনকে প্রেমের প্রস্তাব দেয়। একইসঙ্গে আরাফাতের বন্ধু, আমতলী উপজেলার সেকান্দারখালি গ্রামের শফি হাওলাদারের ছেলে ও আমতলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জিসান শারমিনের ছোট বোন সামিয়াকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু দুই বোনই তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে।

এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত ও জিসান জোরপূর্বক শারমিনকে একটি অটোরিকশায় তুলে ছবি তোলে এবং তাদের সঙ্গে প্রেম না করলে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। এমনকি জিসান শারমিনের বাড়িতে গিয়ে আরাফাতের সঙ্গে বিয়ে না দিলে হত্যার হুমকিও দেয় বলে পরিবারের দাবি।

পরিবারের অভিযোগ, এসব হুমকি ও সামাজিক লজ্জার ভয়ে মানসিকভাবে ভেঙে পড়ে শারমিন। পরে সোমবার সন্ধ্যায় বাড়ির পেছনের বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের বাবা আব্দুস সালাম হাওলাদার জানান, মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিহতের মা মুন্নি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটা ওদের হুমকির কারণেই আত্মহত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে জেলা পরিষদ কর্তৃক আ

বরগুনায় ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে জেলা পরিষদ কর্তৃক আ

ad300