বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার আমতলী গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা ও বড় ভাইয়ের স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি গতকাল বামনা উপজেলার আমতলী গ্রামে ঘটে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেকার থাকা স্বমিলের মিস্ত্রি সাহেব আলীর কাছে তাঁর ছোট ছেলে টাকা দাবি করেন। তবে আর্থিক সংকটের কারণে সাহেব আলী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছোট ছেলে কোদাল দিয়ে বাবার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় হামলা ঠেকাতে এগিয়ে গেলে সাহেব আলীর বড় ছেলের স্ত্রী বৃষ্টিও হামলার শিকার হন। এতে বাবা ও পুত্রবধূ গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২
- প্রকাশের সময় : Jul 30, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News