আমতলী প্রতিনিধি: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা বরগুনার আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন করেছেন। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) তিনি কার্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি কার্যালয়ের সার্বিক কার্যক্রম, পরিবার পরিকল্পনা সেবার মান ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা। মহাপরিচালকের পরিদর্শনকে ঘিরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক
- প্রকাশের সময় : Sep 13, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News