ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

  • প্রকাশের সময় : Sep 13, 2026 ইং
বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের ছবির ক্যাপশন: বরগুনায় স্থানীয় উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা
ad728


বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরপ্রধানদের সঙ্গে ‘স্থানীয় উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার দীর্ঘমেয়াদি উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, মৎস্য, পর্যটন, পরিবেশ ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

গত রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬)- সন্ধ্যা ৭টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ। সভায় বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বিষখালী ও পায়রা নদীতে সেতু নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর, আইসিইউ ও সিসিইউ চালু এবং বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদে জনবল নিয়োগসহ ২৩ দফা দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হয়। এছাড়া জেলার জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, জলদস্যু দমন, ইলিশ সংরক্ষণ, গভীর সাগরে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ, পর্যটন ও শিল্পের বিকাশ এবং কৃষি-মৎস্য গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। জেলার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত পর্যটনশিল্প গড়ে তোলা, শিল্পকারখানা স্থাপন, আধুনিক আবহাওয়া অফিস প্রতিষ্ঠা এবং গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিও জানানো হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, বরগুনার উন্নয়নে সরকারের উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষের প্রত্যাশা ও বাস্তব সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। প্রেসক্লাবের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো জেলার দীর্ঘমেয়াদি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। তিনি বলেন, কোন বিষয় স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব এবং কোনটির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা বড় প্রকল্প প্রয়োজন—তা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হবে। জেলা প্রশাসক আরও বলেন, বরগুনায় কৃষি, মৎস্য, পর্যটন ও উপকূলীয় অর্থনীতির বড় সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে জেলার অর্থনীতি আরও গতিশীল হবে। জনস্বার্থসংশ্লিষ্ট ও বাস্তবায়নযোগ্য দাবিগুলো অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। উন্নয়নের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুদরত ই খুদা জেলার আইনশৃঙ্খলা, জেলেদের নিরাপত্তা ও জলদস্যু দমনসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন। এছাড়াও সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ADC শিক্ষা অনিমেষ বিশ্বাস, সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্রশীল (ADM), পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আঃ হান্নান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়াউদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জেলার স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-চাহিদা নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশাসনের সরাসরি মতবিনিময় উন্নয়ন পরিকল্পনাকে আরও বাস্তবভিত্তিক করতে সহায়ক হবে। বরগুনার উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে এতিম কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক!

আমতলীতে এতিম কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক!

ad300