‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

  • প্রকাশের সময় : Sep 15, 2026 ইং
বরগুনায় গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা ছবির ক্যাপশন: বরগুনায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় অতিথিবৃন্দ।
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন ইউনিয়নের বিবাহ নিবন্ধক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ—৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় আয়োজিত সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে স্থানীয় বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালতের কার্যক্রম, এখতিয়ার ও সুবিধা সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা জরুরি। বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্মিলিত উদ্যোগ এবং কার্যকর প্রচার-প্রচারণার মাধ্যমে গ্রাম আদালতের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কিবরিয়া নাঈম, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মিরাজ এবং মনির হোসেন কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ জুন ২০২৬ রোজ সোমবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

৮ জুন ২০২৬ রোজ সোমবার এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300