ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় খাল থেকে গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক!

  • প্রকাশের সময় : Apr 12, 2026 ইং
বরগুনায় খাল থেকে গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক! ছবির ক্যাপশন: বরগুনায় খাল থেকে গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার, ঘটনার পর থেকে স্বামী পলাতক!
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার মনসাতলী এলাকায় একটি খাল থেকে মোসা. ইরানি (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় শহরের উপকণ্ঠে এ ঘটনা ঘটে।

নিহত ইরানি সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের বাসিন্দা ও মো. আবজাল হাওলাদারের স্ত্রী। ঘটনার পর থেকেই তার স্বামী আবজাল পলাতক রয়েছেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে মনসাতলী এলাকার একটি দোকানে ইরানি ও তার স্বামী আবজালকে একসঙ্গে চা পান করতে দেখা যায়। পরে সন্ধ্যার দিকে খাল থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

নিহতের ভাই এনায়েত হোসেন অভিযোগ করে জানান, ঘটনাস্থল থেকে আবজালের টুপি ও জুতা উদ্ধার করেছে পুলিশ। তার দাবি, পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করেছে স্বামী আবজাল। এ ঘটনায় তারা আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলীম জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ক্রাইম সিন ইউনিটের উপস্থিতিতে আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দেশসেরা বরগুনার ‘শূন্য’ প্

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দেশসেরা বরগুনার ‘শূন্য’ প্

ad300