ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে হামে আক্রান্ত ৭ মাস বয়সী শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : Jun 16, 2026 ইং
আমতলীতে হামে আক্রান্ত ৭ মাস বয়সী শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: আমতলীতে হামে আক্রান্ত ৭ মাস বয়সী শিশুর মৃত্যু
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির বাসিন্দা মো. আরিফের ৭ মাস বয়সী পুত্র আদিল হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মুসা মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামের উপসর্গ দেখা দিলে প্রথমে শিশুটিকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালীতে অবস্থিত শিশু হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে দুই দিন চিকিৎসা গ্রহণের পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকার ইউনিভার্সেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করার পর শিশুটিকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

শিশু আদিলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি শিশুদের মধ্যে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির

বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির

ad300