ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা:

  • প্রকাশের সময় : Jun 6, 2026 ইং
বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা: ছবির ক্যাপশন: বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা:
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: গত শনিবার (৬ জুন) বিকেলে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন "গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ"

আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় কর্মসূচিটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেটওয়ার্কের সদস্য সংগঠন হিসেবে সাকো, প্রান্তজন ও ডোক্যাপ অংশ নেয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। এতে শিশু ও কিশোর কিশোরীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরে। অন্যদিকে বিতর্ক প্রতিযোগিতায় দুটি দল পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও সামাজিক দায়িত্ববোধ বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে। অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক বৃক্ষের চারা বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ররঞ্জন শীল, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, শিল্পকলার চারুকলা প্রশিক্ষক মো. তৌফিক হোসেন, নৃত্য প্রশিক্ষক জিয়ান জিয়া, সাংবাদিক মহিউদ্দিন অপু, পরিবেশকর্মী আরিফুর রহমান, যুব সংগঠক হেদায়েতুল্লাহ এবং গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক মো. আরিফুল ইসলাম মান্না।

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ররঞ্জন শীল বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, অংশগ্রহণকারীদের উৎসাহ ও দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

অতিথিরা অংশগ্রহণকারীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আহ্বান জানান।

পরে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শীর্ষে বেতাগী মডেল সরকারি

বরগুনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শীর্ষে বেতাগী মডেল সরকারি

ad300