ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে ভিজিএফ চাল পাচারকালে ইউপি সদস্য আটক!

  • প্রকাশের সময় : Jun 11, 2026 ইং
তালতলীতে ভিজিএফ চাল পাচারকালে ইউপি সদস্য আটক! ছবির ক্যাপশন: তালতলীতে ভিজিএফ চাল পাচারকালে ইউপি সদস্য আটক!
ad728

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারের অভিযোগে ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

গত বৃহস্পতিবার (১১ জুন) তালতলী খাদ্যগুদামের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্যগুদাম থেকে কয়েক বস্তা চাল অটোরিকশাযোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয় রুবেলসহ কয়েকজন ব্যক্তি ইউপি সদস্য রফিকুল ইসলামকে আটক করেন। এ সময় রফিকুল ইসলামের সঙ্গে রুবেলের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে রুবেলের গেঞ্জি ছিঁড়ে যায়। পরে স্থানীয়রা চালসহ রফিকুল ইসলামকে তালতলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। স্থানীয়দের অভিযোগ, জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে কয়েক ঘণ্টা পর জব্দ করা চাল ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। ঈদুল আজহার আগেই জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন হয়েছিল।
এ বিষয়ে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু বলেন, “বর্তমানে আমি বরগুনায় অবস্থান করছি। ঈদের আগে ভিজিএফের চাল বিতরণের সময় তিনজন জেলে অনুপস্থিত ছিলেন। তাদের প্রত্যেকের জন্য ৭৭ কেজি করে চাল খাদ্যগুদামে সংরক্ষিত ছিল। আজ তাদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে বলে শুনেছি। এছাড়া ইউপি সদস্য রফিকুল ইসলামকে চালসহ আটক করা হয়নি। অপারেশন ডেভিল হান্টের তালিকাভুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেনেছি।” চাল বিতরণের সময় ট্যাগ অফিসারের উপস্থিতি ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ট্যাগ অফিসারের উপস্থিতিতেই চাল বিতরণ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইমাম হোসেন বলেন, “আজ চাল বিতরণ হয়েছে কি না, সে বিষয়ে আমাকে জানানো হয়নি এবং আমি সেখানে উপস্থিতও ছিলাম না। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ডেকে বিষয়টি অবহিত করেন।”

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “তিনজন জেলের নামে বরাদ্দকৃত চাল অবশিষ্ট ছিল। তারাই চাল নিতে এসেছিলেন। রফিক মেম্বার চাল নেননি। ওই তিনজনকে চাল বুঝিয়ে দেওয়া হয়েছে। রফিকুল ইসলামকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।” এদিকে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, “ভিজিএফের চাল বিতরণের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক। ট্যাগ অফিসার ছাড়া চাল বিতরণ করা যাবে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষত

বরগুনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষত

ad300