ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬’

  • প্রকাশের সময় : May 12, 2026 ইং
বরগুনায় ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬’ ছবির ক্যাপশন: বরগুনায় ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬’
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: ব্র্যাক ও স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে বরগুনায় “ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বরগুনা সদর উপজেলার পশ্চিম বরগুনা সদর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ।

এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে সংরক্ষিত পানির ড্রাম ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা শনাক্ত করেন এবং বাসিন্দাদের সচেতন করেন। পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরগুনা ইউনিটের স্বেচ্ছাসেবকরা অংশ নেন। তারা প্রায় ২৩০টি বাড়ি পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সবাই নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখলে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।”

এসময় আরও উপস্থিত ছিলেন তুহিন আলম, মাসুম বিল্লাহ, সৌরভ হোসেন এবং সিয়াম ফেরদৌস ইমনসহ অন্যান্যরা।

এছাড়াও পৌরসভা কর্তৃক প্রতিনিয়ত ডেঙ্গু নিধন কার্যক্রম চলমান।👇👇👇

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

ad300