বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার সকালে ঢাকার মিরপুর থেকে বরগুনার লতাকাটা এলাকায় এক বাড়িতে বেড়াতে এসে স্বজনদের সঙ্গে পাশের পায়রা নদীতে গোসল করতে নামে জুঁই। ভালো সাঁতার না জানায় জোয়ারের স্রোতে হঠাৎ নদীর গভীরে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা ও স্বজনরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।
আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে তালতলী উপজেলার জয়ালভাঙা নলবুনিয়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা নদীর পাড় থেকে স্থানীয়রা জুঁইয়ের মরদেহ উদ্ধার করেন।
নিহত জুঁই রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক শেষকথা Seshkatha News