ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

গণশুনানির টেবিলেই চিকিৎসা সেবা: বরগুনায় ডিসির ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ

  • প্রকাশের সময় : Aug 19, 2026 ইং
গণশুনানির টেবিলেই চিকিৎসা সেবা: বরগুনায় ডিসির ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ছবির ক্যাপশন: গণশুনানির টেবিলেই চিকিৎসা সেবা: বরগুনায় ডিসির ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় দ্রুত, কার্যকর ও জবাবদিহিমূলক সেবা পৌঁছে দিতে বরগুনা জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানিতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। সাধারণ অভিযোগ ও সমস্যার পাশাপাশি চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষের জন্য গণশুনানির স্থানেই বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার -


গত বুধবার (১৯ আগস্ট) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ তাদের অভিযোগ, সমস্যা, আবেদন ও পরামর্শ নিয়ে উপস্থিত হন। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার সেবাপ্রার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। গণশুনানিকে আরও সেবাবান্ধব ও বাস্তবমুখী করতে জেলা প্রশাসকের আহ্বানে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) সশরীরে উপস্থিত ছিলেন। চিকিৎসাসেবা সহায়তা নিতে আসা প্রায় ৫৫ জন রোগীর শারীরিক সমস্যার কথা শুনে তিনি প্রয়োজন অনুযায়ী চিকিৎসাপত্র ও পরামর্শ দেন। পাশাপাশি হাসপাতাল থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।


এ উদ্যোগের পাশাপাশি প্রয়োজন বিবেচনায় কয়েকজন সেবাপ্রার্থীর মধ্যে নগদ আর্থিক সহায়তা ও শুকনা খাবার বিতরণ করা হয়। দেওয়া হয় প্রয়োজনীয় পরামর্শ ও অন্যান্য সহায়তাও।


সংশ্লিষ্টরা মনে করছেন, গণশুনানির মতো নাগরিক সেবার প্ল্যাটফর্মে সরাসরি চিকিৎসাসেবা যুক্ত করার উদ্যোগটি প্রশাসনের মানবিক ও জনবান্ধব ভূমিকার একটি দৃষ্টান্ত। এতে একদিকে নাগরিকদের হয়রানি ও সময়ক্ষেপণ কমছে, অন্যদিকে একই স্থানে সমস্যা তুলে ধরে তাৎক্ষণিক সমাধান পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। সাপ্তাহিক গণশুনানি নাগরিকদের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বরগুনা জেলা প্রশাসনের এই উদ্যোগ জনসেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সেবাপ্রার্থীরা।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনায় খাল খনন, বিদ্যালয় ও থানা পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্

বামনায় খাল খনন, বিদ্যালয় ও থানা পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্

ad300