বরগুনা জেলা প্রতিনিধি: ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে মাছের সরবরাহ কমেছে। ১২ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় মোট মাছ অবতরণ কমেছে প্রায় সাড়ে ৫ শতাংশ। তবে সবচেয়ে বেশি কমেছে ইলিশের অবতরণ—প্রায় অর্ধেক। গত বছর একই সময়ে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে ৪২৯ মেট্রিক টন মাছ অবতরণ হলেও চলতি বছর হয়েছে প্রায় ৪০৬ মেট্রিক টন। এর মধ্যে গত বছর ইলিশ ছিল ৩১৭ মেট্রিক টন। মাছ কমে যাওয়ায় জেলেদের আয় কমেছে এবং অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। জেলেদের অভিযোগ, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে ছোট মাছ ও ডিম নির্বিচারে ধ্বংস করায় সমুদ্রে মাছের উৎপাদন কমছে। দ্রুত ট্রলিং বন্ধ না হলে আগামী কয়েক বছরে সামুদ্রিক মাছের সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন তারা। মাছের অবতরণ কমায় সরকারি রাজস্ব আদায়েও প্রভাব পড়েছে। চলতি বছর রাজস্ব আদায় হয়েছে ৩১ লাখ ৭৯ হাজার ৭৩৫ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ২৪ শতাংশ কম। মৎস্য বিভাগও অবৈধ ট্রলিং বন্ধে জনবল ও লজিস্টিক সক্ষমতার ঘাটতির কথা স্বীকার করেছে। জেলা মৎস্য কর্মকর্তার মতে, সমুদ্রে অবৈধ মাছ শিকার বন্ধে অভিযান জোরদারের পাশাপাশি মৎস্য অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো জরুরি।
ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ: হতাশ বরগুনার জেলেরা
- প্রকাশের সময় : Aug 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ বরগুনার জেলেরা
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News