ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বামনায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া

  • প্রকাশের সময় : Jun 24, 2026 ইং
বামনায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া ছবির ক্যাপশন: বামনায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া
ad728
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় আসমাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)-এর সহযোগিতায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করণীয় বিষয়ক এক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় বিদ্যালয় মাঠে "গার্লস গেট ইকুয়াল ২.০" প্রকল্পের আওতায় এ মহড়ার আয়োজন করা হয়। বর্তমান সময়ের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, প্রজনন ও দুর্যোগ পূর্বপ্রস্তুতির গুরুত্ব বিবেচনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আরডিএফ বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলার মোট ১১টি ইউনিটে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে দুর্যোগ পূর্ব সচেতনতা ও প্রস্তুতিমূলক এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় শিল্পী ও কলাকুশলীদের প্রশিক্ষণ এবং মাঠ পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করে স্বেচ্ছাসেবী সংগঠন সাইক্লোন প্রিপার্ডনেস প্রোগ্রাম (সিপিপি)।আসমাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং মহড়ার উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট সমাজসেবক ও বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য শহিদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল কুরাইশী বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খোরশেদ আলম দিপু সিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান শিমুল, সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মুক্তাদির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রায়হান নাজির ধলু, উপজেলা ওলামা দলের সভাপতি মো. হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন জমাদ্দার ও সাধারণ সম্পাদক সজীব হোসেন মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সিপিপির কর্মকর্তারা। বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির বিকল্প নেই। এ ধরনের মহড়া মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা

পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা

ad300