ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা বরগুনায় ২০২৭ সালের সরকারি হজ গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে আটক ডেঙ্গু প্রতিরোধে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সচেতনতামূলক সভা বামনায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বরগুনায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ!

তালতলীতে বিদেশি পিস্তলসহ পাঁচজন ডাকাত আটক

  • প্রকাশের সময় : Aug 19, 2026 ইং
তালতলীতে বিদেশি পিস্তলসহ পাঁচজন ডাকাত আটক ছবির ক্যাপশন: তালতলীতে বিদেশি পিস্তলসহ পাঁচজন ডাকাত আটক
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে বিদেশি পিস্তলসহ পাঁচজন ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। গত বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে একজন পিস্তল তাক করেন। পরে স্থানীয়রা পাঁচজনকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


আটকরা হলেন—নড়াইলের জিহাদ খান (৩৫), বরগুনার হৃদয় মোল্লা (২৫) ও জামাল (২৭), পটুয়াখালীর অনিক মজুমদার (২৫) এবং তালতলীর লিমন শিকদার (২৮)। তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস, তাদের এলাকায় আসার উদ্দেশ্য এবং ঘটনায় অন্য কেউ জড়িত কি না—তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা: বরগুনায়

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা: বরগুনায়

ad300