ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

গত ৩০ বছরে পাথরঘাটায় ১৮৮ জেলে নিখোঁজ: অনিশ্চয়তায় পরিবারগুলোর জীবন

  • প্রকাশের সময় : Jul 26, 2026 ইং
গত ৩০ বছরে পাথরঘাটায় ১৮৮ জেলে নিখোঁজ: অনিশ্চয়তায় পরিবারগুলোর জীবন ছবির ক্যাপশন: গত ৩০ বছরে পাথরঘাটায় ১৮৮ জেলে নিখোঁজ: অনিশ্চয়তায় পরিবারগুলোর জীবন
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলার উপকূলে গত ৩০ বছরে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ১৮৮ জন জেলে নিখোঁজ হয়েছেন। অধিকাংশের মরদেহ কিংবা সরকারি মৃত্যুসনদ না থাকায় তাদের পরিবার আজও আইনি, অর্থনৈতিক ও সামাজিক নানা সংকটে মানবেতর জীবন কাটাচ্ছে। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বৈরী আবহাওয়ায় এসব জেলে নিখোঁজ হন। তাদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে একটি স্মৃতি ফলক স্থাপন করা হলেও পরিবারের দুর্ভোগ এখনো কাটেনি। নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, মৃত্যুসনদ না থাকায় জমি-জমা, উত্তরাধিকার, ব্যাংক হিসাব, সরকারি সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। অনেক পরিবার দারিদ্র্যের কারণে সন্তানদের লেখাপড়া বন্ধ করে শ্রমে যুক্ত করতে বাধ্য হয়েছে।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, ছয় মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকা জেলেদের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, শুধু এককালীন সহায়তা নয়—নিখোঁজ জেলেদের দ্রুত আইনগত স্বীকৃতি, নিয়মিত আর্থিক সহায়তা, সন্তানদের শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার কার্যকর উদ্যোগ প্রয়োজন।

স্থানীয়দের মতে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা উপকূলের জেলেদের পরিবার যেন দুর্যোগের পর অনিশ্চয়তার মধ্যে না থাকে, সে জন্য দীর্ঘমেয়াদি ও মানবিক পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা সময়ের দাবি।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ঋণের কথা বলে বাবার ২ একর জমি লিখে নেওয়ার অভিযোগ ছেল

বরগুনায় ঋণের কথা বলে বাবার ২ একর জমি লিখে নেওয়ার অভিযোগ ছেল

ad300