ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বেতাগীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • প্রকাশের সময় : Sep 8, 2026 ইং
বেতাগীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছবির ক্যাপশন: বেতাগীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ad728
বেতাগী প্রতিনিধি: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বেতাগীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন বেতাগীর সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি মো. শাহজাহান কবির। সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের অধিকার সচেতনতা, আত্মনির্ভরশীলতা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ায়। নারী, শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সাক্ষরতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খান ও বেতাগী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল খান। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় অটো গাড়ির ২ যাত্রী গুরুতর আহ

আমতলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় অটো গাড়ির ২ যাত্রী গুরুতর আহ

ad300